ঈদুল আযহা: রাসিক পশু জবাইয়ের স্থান চিহ্নিত করবে

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৪
‘মহানগরীর পরিবেশ সংরক্ষণের জন্য সরকার ঈদুল আযহার কোরবানীর পশু নির্দিষ্ট স্থানে জবাইয়ের নির্দেশনা প্রদান করেছে। সে মোতাবেক রাজশাহী সিটি কর্পোরেশনও কোরবানীর জন্য মহানগরীর নির্দিষ্ট স্থান চিহ্নিত করে দিবে। মহানগরবাসীকে ওইসব স্থানে পশু জবাই করতে হবে।’
 
মঙ্গলবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফফাত আরা কামালের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় রাসিক দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযিম এ কথা বলেন।
 
এ সময় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কেটি ক্রোক, ইউএসএইডের প্রতিনিধি রেজওয়ানা ফারাহ, দিপিকা বিশ্বাস ও রাসিকের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।