বন্যা কবলিত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী পাড়ের পূর্ব খাটিয়ামারী গ্রামে ছয়টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ সময় ডাকাতদল ১৭টি গরু লুট করে নিয়ে যায়। গ্রামের লোকজন বাধা দিতে গেলে তারা ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে লুট করা গরু নৌকায় তুলে নিয়ে স্থান ত্যাগ করে।
ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাঃ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, পুলিশ ঘটনায় জড়িত সানোয়ার (২৭) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে। তিনি গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা।
