সিলেটে রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে জেলা মহানগর ছাত্রলীগ কর্মীরা ভাঙচুর চালিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে জেলা মহানগর ছাত্রলীগ কর্মী সাক্ষাত হাসানের নেতৃত্বে পাঁচ ছাত্রলীগ কর্মী মেডিক্যাল কলেজে প্রবেশ করছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির কর্তব্যরত নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের বাক্বিতণ্ডা হয়। পরে ছাত্রলীগ কর্মীরা হাসপাতাল লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করলে রোগীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অবস্থা বেগতিক দেখে জালালাবাদ থানা পুলিশ সেখানে ১৮ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ নিয়ে মহানগর ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ওই কলেজের নিরাপত্তা কর্মীদের মধ্যে বিরোধ চলছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ‘বিষয়টির সুরাহার চেষ্টা চলছে।’
