রাজধানীর উত্তরায় বিরল প্রজাতির ৪৯টি কচ্ছপসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে আজমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. শাহীন ও মো. হালিম।
দক্ষিণখান থানার ওসি শামীম উর রশীদ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে মাইক্রোবাসসহ দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের সঙ্গে থাকা পাঁচটি লাগেজে তল্লাসি চালিয়ে বিরল প্রজাতির ৪৯টি কচ্ছপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
