লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৭:৫০

চট্টগ্রামের লোহাগাড়ায় বৃহস্পতিবার ভোরে গলায় ফাঁস লাগােনা অবস্থায় এক প্রবাসীর স্ত্রী মৃতেদহ পাওয়া গেছে। উপজেলার পদুয়া ইউনিয়নের ধলিবিলা হানিফারচর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম সালেহা আক্তার (২০)। তিনি উক্ত এলাকার প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী এবং উপজেলার চরম্বা কালোয়ার পাড়ার হাফেজ আবু তৈয়বের মেয়ে।

নিহত গৃহবধূর শ্বাশুড়ি ফাতেমা বেগম সাংবাদিকদের জানিয়েছেন তারা বউ-শাশুড়ি রাতে একসঙ্গে ঘুমিয়েছিলেন। ফজরের নামাজ আদায় করার জন্য শাশুড়ি অজু শেষে ঘরে ফিরে গৃহবধূ সালেহাকে ছাদের বিমের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার দেন। পাশের রুমে ঘুমানো আরেক পুত্রবধূ মনোয়ারা চিৎকার শুনে ছুটে আসেন। সালেহাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা হাফেজ আবু তৈয়ব সাংবাদিকদের জানান, দুই বছর আগে জসিম উদ্দিনের সঙ্গে সালেহা বেগমের বিয়ে হয়। শ্বশুরবাড়ির লোকজন প্রায় সময় তার মেয়েকে নির্যাতন করতো। পরিকল্পিতভাবে তারা তার মেয়েকে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ মহাস্থানগড়ে পাওয়া গেছে চৌদ্দশ বছরের প্রাচীন নিদর্শন

লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল জানান, তিনি ঘবর পেয়ে ঘটনাস্থল গিয়ে সালেহার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে তাকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন।

ইত্তেফাক/নূহু