সাতক্ষীরার আশাশুনিতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে একজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এই ঘটনা ঘটে।
নিহত আবুল বাশার (৩২) উপজেলার শ্রীউলা গ্রামের সোহরাব গাজীর ছেলে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজমল হুদা জানান, সকালে আবুল বাশার রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আহত হয়। তাকে আশাশুনি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
