চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক বিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ গভীর রাতে কালিপুর বাজারের মেঘনা নদী সংলগ্ন খালপাড় থেকে তাদের আটক করা হয়।
অভিযানে ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৮শ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ৮ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের তত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মোরশেদুল আলম ভুঁইয়ার নেতৃত্বে এএসআই আবু হানিফ সঙ্গীয় অফিসারসহ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে জাবেদ আহমেদ (৩০), পিতা আবুল কালাম, গ্রাম- বাড়ি ভাংগা মিজিবাড়ি। সুজন দেবনাথ (২৬), পিতা মৃত সুধাংশু দেবনাথ, গ্রাম মুক্তিরকান্দী। সোহেল (২৮), পিতা আঃ রশিদ গ্রাম পাচগাছিয়া, সবার থানা মতলব উত্তর চাঁদপুর৷
পুলিশ জানায় গ্রেপ্তারকৃত সুজন দেবনাথের বিরুদ্ধে থানায় মূলতবী ৭টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাছাড়া প্রত্যেকের বিরুদ্ধে ৪/৫ টি করে মামলা রয়েছে।
আরও পড়ুনঃ লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু

