সাতক্ষীরায় বিস্কুট খেয়ে করিমা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির আট ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- সাদিয়া আফরিন, রুমানা জাহান, আঁখি, রেশমা খাতুন, শিমু সুলতানা, নুরজাহান আক্তার শান্তা ও সুমাইয়া পারভীন মিমসহ আট জন।
কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মিম নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে মিল্ক প্লাস বিস্কুট নিয়ে এসেছিল। ওই বিস্কুট খেয়ে সেসহ তার আট সহপাঠী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, সম্ভবত বিস্কুটগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার নাজনীন সুলতানা জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এখন তারা আশংকা মূক্ত। আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
