বছরে ২২ লাখ তরুণ-তরুণী চাকরি বাজারে প্রবেশ করছে

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৫, ২০:৪৬
 
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব নুর মোহাম্মদ বলেছেন, ‘প্রতিবছর ২২ লাখ তরুণ-তরুণী চাকরি বাজারে প্রবেশ করছে। তাদের অধিকাংশই চাকরিতে যোগ দেয়ার সুযোগ পাচ্ছে না।’
 
বৃহস্পতিবার যুব ভবনে বাংলাদেশের জাতীয় যুব নীতি ২০১৫-এর চূড়ান্ত উপস্থাপনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘সুযোগ না পাওয়া তরুণ-তরুণীদের কাজের দার খুলে দিতে হবে। তা না হলে যুব সমাজকে সঠিক পথে রাখা যাবে না।’
 
যুব নীতি ২০১৫ কার্যক্রমের প্রধান পরামর্শক ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) সভাপতি ইজাজ আহমেদ এই জাতীয় যুব নীতি উপস্থাপন করেন।
 
সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন বিভাগের পরিচালক আনোয়ারুল করিম।