বইঅলা দাদুভাই

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:১৫

বইঅলা দাদুভাই,

হাতে ছিল জাদু, ভাই

মনে ছিল আলো,

 

মনে প্রাণে চাইতেন

একদিন দেশ থেকে

দূর হবে কালো।

 

যেইখানে আলো নেই,

সত্য বা ভালো নেই!

আলো এনে গড়ে দেবে

কাল ভালো ভিতও,

 

বই পড়ে সকলেই

হবে আলোকিত।