আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৪৫
 
কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক চক্রের সদস্যসহ দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে শাহপরীর দ্বীপ কোনারপাড়ার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন-শাহপরীরদ্বীপ কোনারপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে দিল মোহাম্মদ (৪৫) ও বাজারপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে ইউনুছ (৩৫)। এদের মধ্যে মোহাম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় আন্তর্জাতিক ১১ পাচারকারীর মধ্যে একজন বলে জানিয়ছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতাউর রহমান খোন্দকার।
 
তিনি জানিয়েছেন, সকালে টেকনাফ থানার সহকারি উপপরিদর্শক(এএসআই) আজহারুল ইসলামের নেতৃত্বে  পুলিশ সদস্যরা তাদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
 
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে মানবপাচারের একাধিক মামলা রয়েছে। তাদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।