আমার আর কি-ই বা বলার আছে!
২০২০ কথাও বলেছি, নরম ঘাসের ওপর ফেলেছি দীর্ঘশ্বাস
শান্ত হতে হতে আমি কতটা ক্লান্ত, সাক্ষী আছে গাছ
যার শরীরে লেখা থাকে মৃত্যুর কথা;
আমি সেই শরীর থেকে নির্যাস তুলে নিয়ে নিজেকে করি শান্ত।
দুই
অবসরে যেতে ইচ্ছে করে বড়
কে চায় এই অবিচারের জীবনে যেতে আমি ছাড়া?
আমি চাই, কারণ আমি তাদের মতো হতে পারিনি
আমি কেউ না।
অবসর না হোক আকাশকে তো বলতে পারি—
হে আকাশ তুমি উপরে আরও উপরে যাও, আমি যে দাঁড়াতে পারছি না।
