একেকটা পাণ্ডুলিপি একেকটা নদী যেন শব্দ ও জলের সমাহার, গাঙচিলের তীক্ষ ঠোঁট শুষে নেয় ঢেউ, পালকে পালকে নরম জ্যোত্স্না ভেঙে পড়ে বালির পাড়। ভেজা পথে শূন্যতা রেখে ছুটছে ডানা নীলমুখী দিগন্ত বরাবর। একেকটা নদী একেকটা দীর্ঘশ্বাস যেন।