ঝিনাইদহে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:০৮
ঝিনাইদহ শহরের দক্ষিণ কালিকাপুর থেকে ওবাইদুল ইসলাম (৪৮) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
রবিবার সকাল ১০টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
 
মৃত ওবাইদুল ইসলাম সদর উপজেলার বাকড়ী গ্রামের দবির হোসেনের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত ছিলেন। গত ২ আগস্ট তিনি অবসরকালীন ছুটিতে বাড়িতে আসেন।
 
ঝিনাইদহ ওসি হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আজ সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কালিকাপুরে ওবাইদুল ইসলামের নিজ বাড়ির পাশের প্রাচীরের মাঝ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাকে। ময়নাতদন্ত চলছে।