রংপুরের মিঠাপুকুরে বাসে পেট্রোল বোমা হামলার প্রধান আসামি জাকির হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পতেঙ্গা থানার ওসি মো. আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, জাকির হোসেন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপরে চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে রংপুরের মিঠাপুকুর থানায় বাসে পেট্রোল বোমা হামলাসহ ১৬টি মামলা রয়েছে।
