যশোরের শার্শা উপজেলার হাড়িখালি গ্রামে মোবাইল চুরি সন্দেহে সাইফুল ইসলাম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। সাইফুল হাড়িখালি গ্রামের কাওছার আলীর পুত্র। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ দুইজনকে আটক করেছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সাইফুল শনিবার রাতে প্রতিবেশীর বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। কিন্তু ওই রাতে প্রতিবেশীর একটি মোবাইল চুরি হওয়ায় তাকে সন্দেহ করে কয়েকজন দুর্বত্ত রবিবার সকালে সাইফুলকে ধরে পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় সকাল সাড়ে আটটায় হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আসামি করে নিহতের ভাই সোহারাব হোসেন একটি মামলা করেছে। পুলিশ আসামিদের মধ্যে আয়ুব হোসেন ও রাশিদা খাতুন নামে দুই আসামিকে আটক করেছে।
