সাতক্ষীরার আশাশুনির বেতনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে বুধহাটা ইউনিয়নের বেতনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
আশাশুনি থানার ওসি আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন বেতনা নদীর তীরবর্তী লাশটি দেখতে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই আব্দুর রাজ্জাক ও এএসআই আছাফুর রহমানকে পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারীর লাশটি বিবস্ত্র অবস্থায় ছিল। তার সমস্ত শরীর ফুলে গেছে। লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে আশাশুনি থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
