দুপচাঁচিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫২
জেলার দুপচাঁচিয়া উপজেলার পল্লিতে  পুকুরের পানিতে  ডুবে মোস্তাকিম নামের এক বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার চামরুল ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ঐ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
 
জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে সবার অগচোরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হন মোস্তাকিম। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।