রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড এলাকার গফুর ম্যানশন থেকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে ১০ জনকে আটক করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছ থেকে একটি দেশি রিভলবার, একটি পিস্তল, গোলাবারুদ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
