ভ্যাট প্রত্যাহার করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৫০
 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার ভ্যাট প্রত্যাহার করার ঘোষণা আসার পর এই অভিনন্দন জানানো হয়।
 
সোমবার এক স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার এক স্মারকলিপির মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
 
প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপিতে বলা হয়, ইতোপূর্বে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়া হয়েছে, এজন্য আমরা আমাদের আন্দোলনের সকল কর্মসূচি ঘোষণা করছি। আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন একমাত্র আপনার সরকার ও প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। এজন্য আমরা আনন্দিত।
 
এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।