৫ কোটি টাকার কোকেন-অস্ত্রসহ আটক ৩

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ২০:০২
যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে ঝুমঝুমপুর এলাকার চান্দের মোড়ের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৭০ গ্রাম কোকেন, ইয়াবা সেবনের ২০টি কাঠি, তিনটি পিস্তল, একটি ম্যাগজিন, সাত শ গ্রাম বোমা তৈরির স্পিন্টা র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, জেলা শহরের বকচর এলাকার মেজবাউল ইসলাম (৩০) ও শহরতলীর ঝুমঝুমপুর এলাকার সুমন (২৮) এবং খুলনার খালিশপুর এলাকার ইমরান সবুজ (২৬)। 
 
সোমবার বিকেলে র‌্যাব যশোর কার্যালয়ে সংবাদ সম্মেলন জানানো হয়, দুপুরে চান্দের মোড়ের তুষার ইমরান নামে এক ব্যক্তির বাড়ি ঘিরে ফেলে র‌্যাব। এ সময় বাড়ির পিছনের জানালা ভেঙ্গে দুইজন পালাতে গেলে তাদেরকে আটক করা হয়। পরে বাড়ির ভিতর থেকে অপর একজন আটক হন। তাদের কাছ থেকে কোকেন, অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা সেবনের স্টিকসহ (কাঠি) বিভিন্ন উপকরণ উদ্ধার হয়।

 

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার কাওছার হোসেন বলেন, ‘আটকদের সবাই সন্ত্রাসী। তাদের কোতোয়ালি মডেল থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। আর উদ্ধার হওয়ার ১৭০ গ্রাম কোকেনের দাম পাঁচ কোটি ১০ লাখ টাকা।