নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, বড়াইগ্রাম থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একতা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।
