টেকনাফে সাত হাজার ইয়াবাসহ গ্রেফতার -১

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৫৩

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাত হাজার পিস ইয়াবা বড়িসহ মো. খাইরুল বশর (৪৩) নামে একটি ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মৃত বদিউল জামানের ছেলে। মঙ্গলবার সকালে বাহারছড়া উত্তর শীলখালী এলাকায় এসব ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

 
বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার। তিনি বলেন, মঙ্গলবার সকালে ইয়াবা পাচারের গোপন সংবাদে বাহারছড়া পুলিশ ফাড়িঁর উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসনের নেতৃত্বে পুলিশ সদস্যরা উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০ পিস ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করে। যার মূল্য ২২ লাখ ৩৫ হাজার টাকা।
তিনি আরো বলেন, ইয়বাসহ ধৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।