জাপানে ঘূর্ণিঝড় ইতাও সৃষ্ট বন্যায় নিখোঁজ ১৫ জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার রেকর্ড বৃষ্টির পর বন্যায় কয়েকটি প্রদেশ প্লাবিত হয়। এর পর থেকে ইবারেকি প্রদেশের জোসো এলাকার ১৫ নাগরিক হারিয়ে যায় বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। মঙ্গলবার ইবারেকি পুলিশের প্রধান তোকি তানাকা বলেন, বন্যার সময় আমরা উদ্ধারে ব্যস্ত ছিলাম। আমাদের বিশেষ পুলিশ হারিয়ে যাওয়া মানুষজনকে উদ্ধারে নিরলস চেষ্টা করে যাচ্ছিল। সোমবার আমরা অভিযুক্ত পরিবারের সঙ্গে পৃথক পৃথকভাবে যোগোযোগ করি।
তাদের কয়েকজন নিখোঁজ সদস্যের ফিরে আসার কথা জানিয়েছে। তবে মঙ্গলবার স্থানীয় জাসো সিটি কর্পারেশনের পক্ষ থেকে পুলিশকে হারিয়ে যাওয়া মানুষজন ঘরে ফেরার কথা জানানো হয়। এরপর আমরা তাদের মোবাইল ফোনে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি, বন্যায় নিখোঁজ সবাই নিরাপদে বাড়িতে ফিরেছে।
IMG0
তথ্যে বিভ্রাটে হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজতে বেগ পেতে হয়েছে জানিয়ে তানাকা আরো বলেন, হারিয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা প্রথমে সিটি কর্পারেশনকে জানিয়েছিল। এরপর আমাদের কাছেও কিছু তথ্য আসে। নাম নিবন্ধনে বিভ্রাট হওয়ায় হারিয়ে যাওয়া ব্যক্তিদের তথ্য গণমাধ্যমে দিতে এই বিলম্ব হয়। বৃহস্পতিবারের ওই বন্যায় জাপানের ইবারাকি, তোচিগি, মিয়াগিসহ কয়েকটি প্রদেশে বন্যায় কয়েকশ বাড়িঘর নিচিহৃ হয়ে যায়। বর্তমানে ওই এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। তবে বন্যা পরবর্তী সংস্কার শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ বলা হচ্ছে। রয়টার্স
