ঢাকা স্কুল অব ইকনোমিকসের পোস্টগ্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের শিক্ষার্থীদের উদ্যোগে উদ্যোক্তা অর্থনীতির রিসার্চ মনোগ্রাফের প্রকাশনা উত্সব সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ মনোগ্রাফটি সম্পাদনা করেছেন উদ্যোক্তা অর্থনীতির প্রোগ্রাম কোর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হুমায়ারা আজম এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোয়াজ্জেম হোসেন। - প্রেস বিজ্ঞপ্তি
