গ্যাস-বিদ্যুতের দাম কমাতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০২
 
গ্যাস ও বিদ্যুতের দাম কমোনোর দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতন্ত্রিক দল (বাসদ)। বুধবার বেলা ১১ টায় নগরীর জিরো পয়েন্টে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
 
ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক এনামুল হক। এসময় বক্তব্য দেন সিপিবি-এর মহানগর নেতা আলী আর্সনাল, বাসদ রাজশাহী জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, সদস্য সচিব আলফাজ হোসেন প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, সরকার যুক্তিহীন ও বিআইনিভাবে বিদ্যুত্ ও গ্যাসের দাম বাড়িয়েছে। দাম বাড়ানোর ফলে গাড়ি ভাড়া এবং জিনিসপত্রের দাম আরো বাড়বে। সেই সাথে বাড়বে জনদুর্ভোগ।
 
তারা আরো বলেন, সরকার দাম বাড়ানোর প্রতিবাদের প্রতি কর্ণপাত না করে আরো দাম বাড়ানোর হুমকি দিচ্ছে। আর তাই এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।