ঢাকা উত্তরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে গাজীপুরের সাথে সমন্বয়

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ২০:৫০
 
 
 
 
ঈদে ঢাকার উত্তরের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গাজীপুর জেলার সাথে সমন্বয় করা হবে। কোরবানির পশুবাহী ট্রাকের বেশির ভাগ ঢাকার উত্তর এলাকা দিয়ে প্রবেশ করবে বলে ঘরমুখী মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
 
বুধবার মহাখালী বাস টার্মিনালে পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ, তেজগাঁও অপরাধ বিভাগ, বিআরটিএ, মহাখালী বাস টার্মিনাল মালিক ও শ্রমিক সমিতি এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে ঈদ প্রস্ততি সভায় পুলিশের উপকমিশনার (ট্রাফিক-উত্তর) প্রবীর কুমার রায় এ কথা বলেন।