শীর্ষ নয়টি উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ই যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৫, ২১:৫২
 
বৈজ্ঞানিক উদ্ভাবনের দিক থেকে নেতৃত্বর আসনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। রয়টার্সের তালিকায় শীর্ষ দশটির মধ্যে নয়টি বিশ্ববিদ্যালয়ই যুক্তরাষ্ট্রের। আর যুক্তরাষ্ট্রের পরই রয়েছে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো।
 
বুধবার শীর্ষ ১০০টি উদ্ভাবনী বিশ্ববিদ্যালয় নিয়ে একটি জরিপ প্রকাশ করেছে রয়টার্স। গবেষণার নতুনত্ব নিয়ে তালিকায় শীর্ষস্থান দখল করেছে সিলিকন ভ্যালির কেন্দ্রস্থলে অবস্থিত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। হিউলেট-প্যাকার্ড, ইয়াহু, গুগলের মতো প্রতিষ্ঠাগুলো প্রতিষ্ঠা করেছে এই বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। স্ট্যানফোর্ডের শিক্ষার্থী ছিলেন এমন উদ্যোক্তারা বছরে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ আয় করেন।
 
ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
 
তালিকার দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার দ্য কোরিয়া অ্যাডভান্সড ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি। শীর্ষ একশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটটি দক্ষিণ কোরিয়ার। আর জাপানের রয়েছে নয়টি। আর ইউরোপের মধ্যে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ রয়েছে ১১ তম স্থানে।
 
এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আবিষ্কারের পেটেন্টের দিক থেকে ক্রমান্বয়ে শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় রয়েছে ৭২ তম অবস্থানে।
 
রয়টার্সের তালিকায় শীর্ষ ১০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়
১. স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
২. ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি (এমআইটি)
৩. হার্ভার্ড ইউনিভার্সিটি
৪. ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
৫. ইউনিভার্সিটি অব মিশিগান সিস্টেম
৬. নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি
৭. ইউনিভার্সিটি অব টেক্সাস সিস্টেম
৮. ইউনিভার্সিটি অব ইউসকনসিন সিস্টেম
৯. ইউনিভার্সিটি অব পেনসিলভিনিয়া
১০. কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি