জমি সংক্রান্ত বিরোধে

কুষ্টিয়ার মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১ জনের মৃত্যু

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ০০:৩৭

৭ সেপ্টেম্বর  কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  দুই গ্রুপের সংঘর্ষে আব্বাস আলী মালিথা (৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গৌড়দহ গ্রামের মৃত আব্দুল কাদের ওরফে কেদু মালিথার ছেলে। ১০ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত বুধবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লেখ্য ওই দিন সকালে গৌড়দহ চরের মাঠের ৩২ বিঘা জমির মালিকানা নিয়ে বর্তমান ক্ষমতাসীন দল সমর্থক উফান আলী  মালিথা ও মসলেম মন্ডলের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে উফান আলী মালিথা গ্রুপের মৃত ফজলু মালিথার ছেলে মকলু মালিথা (৩৮), রজব আলী মালিথা (৩৫), মৃত আব্দুল কাদের ওরফে কেদু মালিথার ছেলে আব্বাস মালিথা (৭০), মৃত মহির উদ্দিন ওরফে পুকারী মন্ডলের ছেলে করিম মন্ডল (৪০) এবং মসলেম মন্ডল গ্রæপের মৃত মিনহাজ মন্ডলের ছেলে মসলেম মন্ডল (৬৫) ও তার ছেলে আইনাল হক মন্ডল (৪০), ইসরাইল মন্ডল (৩৪), ইবরা মন্ডল (৩৫) ও বানাত আলীর ছেলে রেজাউলের (৫০) অবস্থার অবনতি ঘটলে তাদেরকে উন্নত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকীদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় উফান আলী মালিথা গ্রুপের আব্বাস আলী মালিথা মারা যান। মিরপুর থানার অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।