কুমিল্লায় শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০৮
কুমিল্লায় সাদ্দাম মিয়া (২৫) নামে এক বালু শ্রমিকের বুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শ্রমিক সাদ্দাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের মনু মিয়ার ছেলে।
 
দাউদকান্দি থানার এসআই সৈয়দ মোশারফ হোসেন জানান, মেঘনা-গোমতী সেতুর নিচে ট্রলার থেকে বালু নামানোর কাজ করতেন সাদ্দাম মিয়া। প্রতিদিনের মতো বুধবার রাত ৩টায় তিনি কাজ করতে যান। শরীর খারাপ লাগায় সহকর্মীদের কাছে বলে ভোর রাত ৪টার দিকে দাউদকান্দি সদরের দোনারচর এলাকার বাসার উদ্দেশে তিনি রওয়ানা হন। দোনারচর মসজিদের কাছে এলে দুর্বৃত্তরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাদ্দামের মৃত্যু হয়।