নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসার মো. মমিনুল হক জানান, ভর্তি ইচ্ছুকদের আগামী ১৭ থেকে ২৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এবং টেলিটক মোবাইল ফোনের মাধ্যমেও আবেদন করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nstu.edu.bd) থেকে জানা যাবে।
