লাকসামে ৪ ডাকাত আটক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৮
কুমিল্লার লাকসামে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানার এসআই আখতার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কোয়ার পোল এলাকা থেকে অটোরিকশাসহ তাদের আটক করেন।
 
আটককৃতরা হলেন- উপজেলার বাকই ইউনিয়নের ফুলুয়া রহমান হাজীবাড়ির নুরুল আমিনের ছেলে মারুফ হোসেন (২০), একই এলাকার আবুল হাশেমের ছেলে ইলিয়াস হোসেন (১৮), সেকান্দর আলীর ছেলে মাহমুদুল হাসান (১৮) ও আবদুল মোতালেবের ছেলে শরীফুল ইসলাম (২০)। তাদের কাছ থেকে ২টি রামদা ও ২ চাপাতি উদ্ধার করা হয়। এ সময় তাদের বহনকারী অটোরিকশা চালক পালিয়ে যায়। 
 
লাকসাম থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ বিষয়ে এসআই আখতার হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।