গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্য হ্রাসের দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১৪
 
ডিজেল, কেরোসিন ও গ্যাস-বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
এ সময় 'তেল-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন, সরকার জবাব চাই' সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। বক্তব্য রাখেন, জেলা জাতীয় কৃষক সমিতি সভাপতি ও সাবেক উপজেলা  চেয়ারম্যান মিজানুর রহমান, জাতীয় কৃষক সমিতি সিংড়া উপজেলা শাখার সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, কৃষক নেতা মনোয়ার হোসেন প্রমূখ।