বেতন কাঠামো নিয়ে আন্দোলন

শেষ কার্যদিবসেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৯
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য ও ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে পবিত্র ঈদ-উল-আযহার ছুটির আগে শেষ কার্যদিবসেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জোর আন্দোলন চলে। ঈদের ছুটির আগে বৃহস্পতিবার ছিল বিশ্ববিদ্যালয়ের শেষ কার্য দিবস। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
 
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা ক্যাম্পাসের সাংবাদিক চত্তরে অবস্থান কর্মসূচিও পালন করেন। বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী রানা ‘দৈনিক ইত্তেফাক’কে বলেন, "৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আজ (বৃহস্পতিবার) আমরা কর্মবিরতি পালন করেছি। ঈদের পরে ফেডারেশন কতৃক ঘোষিত কর্মসূচী আমরা পালন করব।’
 
উল্লেখ্য, ৮ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত একই দাবিতে কর্মবিরতির কর্মসূচী পালন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।