ভাঙন থেকে ভোলা জেলাকে রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৫, ২২:৪৯
 
মেঘনার ভাঙন থেকে ভোলা জেলাকে রক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করেছে ঢাবিতে অধ্যায়নরত ভোলা জেলা শিক্ষার্থীদের সংগঠন ‘দ্বীপ’। মানববন্ধনে, নদী তীরে কংক্রিটের তৈরি ব্লক দিয়ে বাঁধ দেয়ার দাবি জানানো হয়।
 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম, ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তৈয়ব রহমান, দ্বীপের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম অপু ও বাংলাদেশ বেতারের ক্রিড়া ধারাভাষ্যকার আনোয়ার হোসেন কবির প্রমুখ।