বরিশালে গাছের সঙ্গে ধাক্কায় বাসের ৩০ যাত্রী আহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১০:৩৪
বরিশাল-পটুয়াখালী সড়কের কীর্তনখোলা নদীর একটি সেতুর ঢালে যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। আহতের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে এই ঘটনা ঘটে।
 
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক প্রাণ কৃষ্ণ জানান, সকালে পটুয়াখালী থেকে একটি মিনি বাস যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পার হয়ে বরিশাল প্রান্তের ঢালে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সোনারগাঁও টেক্সটাইলস্ মিলস্’র সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি দুমড়ে-মচড়ে যায়। চালকসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।