মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে প্যানেল ঘোষণা করে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থীর চূড়ান্ত প্যানেল ঘোষণা করা হয়।
মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ এ জরুরি বর্ধিত সভা হয়। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতবারের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার ও ভাইস চেয়ারম্যান মহিলা পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফাকে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে প্যানেল দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
