সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:৫৮

দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বৃহস্পতিবার বরিশালে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন চলাকালে সাংবাদিকরা সারাদেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহীন, টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।