সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৯৯ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকালে তলুইগাছা সীমান্তে একটি কুলবাগান থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য এক লাখ টাকা ৪৮ হাজার ৫’শ টাকা। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৫০ বোতল কিং-কন ও ৪৯ বোতল এম-বস।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন তলুই গাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার হায়দার আলী জানান, একদল চোরাকারবারী ভারত থেকে মদ নিয়ে তলুইগাছা সীমান্তের মেইন পিলার ১৩- এর কাছে একটি কুলবাগানের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে আমদানি নিষিদ্ধ ৯৯ বোতল মদ উদ্ধার করে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে সক্ষম হয়নি বিজিবি।
