মতলবে গাঁজাসহ আটক ১

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৫৫
মতলব শহরের ফেরিঘাট থেকে বৃহস্পতি রাতে দূর্লভ বর্মন (৩০) নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে আটককৃতকে আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। তার বাড়ি মতলব পৌরসভার পশ্চিম বাইশপুর গ্রামে। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই রাতে মতলব ফেরিঘাটের দক্ষিণ পাড়ের আ. রশিদের চায়ের দোকানের সামনে থেকে গাঁজা বিক্রয়রত অবস্থায় তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।