নৌ দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায়: নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৬
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে দেশে নৌ দুর্ঘটনা প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় এটা সম্ভব হয়েছে।’
 
বৃহস্পতিবার বরিশাল নগরীর আধুনিক নদী বন্দর পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘গত ২০০৪ সালে যেখানে ৩১টি নৌ দুর্ঘটনা ঘটেছে, সেখানে ২০১৫ সালে এসে এখন পর্যন্ত একটি মাত্র দুর্ঘটনা ঘটেছে।’
 
মন্ত্রী জানান, চলতি বছর নিয়ে তিনি ১৪টি ঈদে নৌপরিবহন মন্ত্রী দায়িত্ব পালন করছেন। এরমধ্যে ২০০৯ এবং ২০১৪ সালে ২টি নৌ দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ২০০৪ সালে বিএনপির শাসনামলে ৩১টি নৌ দুর্ঘটনা ঘটেছিল। বর্তমান সরকারের শাসনামলে ১৬টি নৌ দুর্ঘটনা ঘটেছে।

খবর বাসসের।