হবিগঞ্জে ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ১৮:২০
 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেল তিনটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম মিয়া (২৫) চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
 

জানা গেছে, কালাম শুক্রবার বিকেল তিনটায় ওই স্থানে মহাসড়ক পাড় হচ্ছিলেন। এ সময় সিলেটগামী গরু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।