চান্দিনায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৫, ২০:৫৩
 
কুমিল্লার চান্দিনায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- চান্দিনার পিহর গ্রামের তাজুল ইসলাম (৩৮), বুড়িচং- এর লোয়ারচর গ্রামের মাইক্রোবাস চালক রিপন (৩০), নিমসারের আলী আশরাফ (৩৫), অজ্ঞাতনামা আরো দুইজন। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
 
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম জানান, মহাসড়ক থেকে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করার পর পিকআপ ভ্যানের পাশাপাশি মাইক্রোবাস যোগে যাত্রী পারাপার শুরু হয়।
 

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির উপ-পরিদর্শক (সার্জেন্ট) খান মোহাম্মদ নিজামী ফাহামী জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।