জেলা উপকর কমিশনারের আয়োজনে আয়কর মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও কর অঞ্চল সার্কেল-১৯-এর অতিরিক্ত সহকারী কর কমিশনার গোবিন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন—রংপুর অঞ্চলের কর কমিশনার অনিমেষ রায়, ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কূরাইশী, চেম্বার অব কর্মাসের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, সাবেক সভাপতি মোদাচ্ছের হোসেন, মাহমুদ হাসান রাজু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।
মেলায় বিভিন্ন সংগঠনের ১০ টি স্টল অংশগ্রহণ করে।
