জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ী খুন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১০:২৩
জয়পুরহাটে সবুজনগরে তরিকুল ইসলাম (৩২) নামে ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে খুনের শিকার হন তিনি। তরিকুল ইসলাম সবুজনগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
 
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, 'পদ্মা ক্লিনিকের সামনে ওষুধের ব্যবসা করতেন তরিকুল। শুক্রবার রাতে দোকান থেকে বাসায় যাওয়ার পথে খুন হন তিনি। বাড়ির ৫শ গজ দূরে পাঁচুরচক রাস্তার পাশে তরিকুলের ক্ষত-বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।'
 
পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা হতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।