বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৫
দিনাজপুরের বোচাগঞ্জে ভটভটির ধাক্কায় শিক্ষক ভুপেন্দ্র নাথ রায় (৫৫) মারা যান। শনিবার সকালে সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের দৌলতপুরে তিনি এ ঘটনার শিকার হন। তিনি দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অন্তু বানিয়ার ছেলে। 
 
দুর্ঘটনার পর বিদ্যালয়ের উত্তেজিত শিক্ষার্থীরা ভটভটি অগ্নি সংযোগ করে। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে।