বগুড়ার আদমদীঘি অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার পলাতক সাজা প্রাপ্ত আসামি আতোয়ার হোসেন জুয়েল ওরফে বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। আতোয়ার হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার আক্কাছ আলী ও পালিত বাবা ইছমাইল হোসেনের ছেলে।
জানা যায়, নওগাঁর থানার দ্রুতবিচার আইনে একটি মামলায় আদালতে দুই বছর সাজা হয়। সাজা পাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহর থেকে গ্রেফতার করে।
এস আই শাহিন রেজা জানান, আতোয়ার হোসেনের বিরুদ্ধে নওগাঁ জয়পুরহাটসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
