বগুড়ার আদমদীঘিতে তিন লাখ টাকা মূল্যের নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) ও ৭০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। শুক্রবার সান্তাহার মাদকদ্রব্য অধিদফতরের সার্কেল মনিরুজ্জামানের নেত্বতে বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহন তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জানা যায়, চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ গ্রামের আলা উদ্দীনের ছেলে মাদকব্যবসায়ী আলমগীর হোসেন (২৮)। তিনি বিভিন্ন রকমের মালামালের সঙ্গে ৩ লাখ টাকার নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) বহনের সময় তাকে আটক করা হয়। ইন্দ্রইল ব্রিজের কাছে একটি বাসে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ নওগাঁর মান্দার চকরামান্দ গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস ছালামকে আটক করা হেয়েছ।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
