বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছে বলে জানিয়েছে দৌলতদিয়া থানার ওসি আবুল বাশার। নিহত মো. সিডু মাঝির (৪২) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্ররেণ করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আবুল বাশার জানান, বঙ্গোপসাগরের কালকিনী এলাকায় জেলেদের চারটি ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। এ সময় তাদের ছোড়া গুলিতে এক জেলে নিহত ও ১৫ জনের বেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আবুল বাশার দৌলতদিয়া
শুক্রবার রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের মধ্যে মোসলে উদ্দিন, রফিক, শাহাজল ও আলমগীরের নাম জানা গেছে। বাকিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় জেলেরা জানান, দৌলতখান উপজেলার জেলেরা বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এ সময় একদল জলদস্যু অস্ত্রের মুখে নৌকায় গণডাকাতি চালায়। জেলেরা বাধা দিতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন নিহত ও ১৫ জেলে গুলিবিদ্ধ হয়। এ সময় মো. সিডু মাঝি গুলিবিদ্ধ হয়ে মারা যান। ভোলার দৌলতদিয়া উপজেলার ভবানিপুর ইউনিয়নে তার বাড়ি।
