পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাশসমূহ ২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত এবং বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ ২২ থেকে ২৯ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত বন্ধ থাকবে।
২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ ত্যাগ করতে হবে। ৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ৯টায় হলসমূহ খুলে দেয়া হবে।
